বছরের প্রথম দিন কাপ্তাইয়ে নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক:- বছরের প্রথম দিনে রাঙামাটির কাপ্তাই উপজেলার সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল হতে প্রতিটি বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। 

কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম জানান, উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। 

এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট হতে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। 

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *